ফ্রিজে রাখা বাসি মিষ্টি খেয়ে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের পশ্চিম সরফভাটা গ্রামের এজাহার ফকিরের বাড়ি এলাকায় ফ্রিজে রাখা পচা-বাসি মিষ্টি খেয়ে ইমরান হোসেন (৭) ও শাহিদা আকতার (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।ইমরান হোসেন গ্রামের আবদুল মান্নানের ছেলে এবং শাহিদা আকতার দানু মিয়ার মেয়ে। শিশু দুটি সম্পর্কে চাচাতো ভাইবোন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা খোরশেদা শিরীন বলেন, ফ্রিজে মিষ্টি ভালো থাকে না, গলে যায়। দু-তিন দিন রেখে দেওয়া মিষ্টি বাষ্প হয়ে বিষাক্ত হতেই পারে। আর বিষাক্ত মিষ্টি খাওয়ায় শিশু দুটির মৃত্যু হয়েছে।চট্টগ্রামের সিভিল সার্জন আবু তৈয়ব বলেন, ফ্রিজে মিষ্টি বাষ্প হয়ে বিষাক্ত হতে পারে। সেই মিষ্টি খেলে ঘটতে পারে দুর্ঘটনা।দানু মিয়া জানান, বড় ভাই আবদুল মান্নান তাঁর ছেলে ইমরান হোসেনকে দিয়ে মিষ্টি পাঠান। সেখান থেকে ইমরান হেসেন ও নিজের মেয়ে শাহিদা আক্তারকে একটি করে মিষ্টি খেতে দেন। মিষ্টি খাওয়ার পর দুজনের মুখ দিয়ে ফেনা বের হতে থাকে। এ অবস্থায় তাদের রাঙ্গুনিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ছয়টায় তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে।আবদুল মান্নান জানান, ১২ জুলাই সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইমরান হোসেনের মামার বিয়ের আক্দ অনুষ্ঠান সম্পন্ন হয়। এ উপলক্ষে ইমরান হোসেনের মামার শ্বশুরবাড়ি থেকে পাঠানো মিষ্টি ওই দিন ফ্রিজে সংরক্ষণ করা হয়। ১৫ জুলাই বিকেলে সেখান থেকে কিছু মিষ্টি ইমরান হোসেনকে দিয়ে দানু মিয়ার ঘরে পাঠান।ইমরান হোসেনের মামার শ্বশুর আজগর হোসেন বলেন, ‘১২ জুলাই রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকার একটি মিষ্টির দোকান থেকে এসব মিষ্টি কেনা। ওই মিষ্টি আমার পরিবারের সদস্যসহ আরও ২০০ মানুষ খেয়েছে। কেউ অসুস্থ হয়নি। অবুঝ শিশু দুটির ভাগ্য এমন হলো কেন বুঝতে পারছি না।’মিষ্টির দোকানের মালিক অনিল চন্দ্র বলেন, ‘আমাদের কাছে পচা-বাসি মিষ্টি থাকে না। দিনে তৈরি মিষ্টি দিনেই বিক্রি করে ফেলি। তবে মিষ্টিগুলো ফ্রিজে রাখায় সমস্যা হয়েছে বলে মনে হয়।’