ফ্রুটিকা ইসলামিক ট্যালেন্ট সার্চ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি টেলিভিশন চ্যানেল দিগন্ত টেলিভিশন আগামী পয়লা রমজান থেকে ‘ফ্রুটিকা ইসলামিক ট্যালেন্ট সার্চ-২০১২’ নামের রিয়ালিটি শো প্রচার শুরু করবে। ২৭ রমজান পর্যন্ত ২৭টি পর্ব প্রচার করা হবে।সম্প্রতি আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম সেখ আকিজ উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম ‘ফ্রুটিকা ইসলামিক ট্যালেন্ট সার্চ-২০১২’-এর উদ্বোধন করেন। এ সময় আকিজ গ্রুপের পরিচালক সেখ শামীম উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।দেশের সাতটি বিভাগ থেকে ২৫টি জোনের মাধ্যমে প্রতিযোগীদের বাছাই করে মূল পর্বে অংশ নিতে ইয়েস কার্ড দেওয়া হবে। ছয় থেকে ২২ বছর বয়সী যেকোনো পর্যায়ের শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে। বিজয়ীদের মধ্যে নগদ টাকা, উপহারসামগ্রীসহ ১০ লাখ টাকার পুরস্কার দেওয়া হবে। ইতিমধ্যে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। রেজিস্ট্রেশনের জন্য এসএমএস করতে হবে এভাবে: FrutikaITSNameDistrict. এরপর পাঠাতে হবে 2323 নম্বরে। বিজ্ঞপ্তি।