ফ্রেন্ডশিপ আর্ট শো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-জাপান ফ্রেন্ডশিপ আর্ট শো নামে একটি প্রদর্শনী শুরু হয়েছে ১ এপ্রিল। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ২ নম্বর গ্যালারিতে। গ্লোরিয়া ফাউন্ডেশন, রিনরি ইনস্টিটিউট, ইউডা ও শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে অংশ নিয়েছেন ইউডার ২১ জন শিক্ষক ও জাপানের শিল্পী সাকামোতো তাকাইচি। প্রদর্শনীটি উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। উপস্থিত ছিলেন রিনরির অ্যাসোসিয়েট চেয়ারম্যান হাসুমি তোশিকাৎসু, ইউডার প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মুজিব খান, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, নাট্যব্যক্তিত্ব আফজাল হোসেন, চারুকলা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক শাহজাহান আহমেদ বিকাশ প্রমুখ। প্রদর্শনীটি শেষ হবে ৮ এপ্রিল। বিজ্ঞপ্তি|