ফ্রেন্ডশিপ ফাইনালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ভাষাশহীদ সালাম স্টেডিয়ামে গতকাল শুক্রবার মার্কেন্টাইল ব্যাংক প্রথম বিভাগ ক্রিকেট লিগের প্রথম সেমিফাইনালে ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব ২৪ রানে স্থানীয় আবাহনী ক্রীড়া চক্রকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব প্রথমে ব্যাট করতে নেমে ১৪৭ রান করে। জবাবে ব্যাট করতে নেমে আবাহনী ক্রীড়া চক্র সব কটি উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে। খেলায় ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের পারভেজ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। আজ শনিবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে স্থানীয় ব্রাদার্স ক্লাব ও ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব।