ফ্লাইং বার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন মন্ত্রিত্বের পদকে ‘ফ্লাইং বার্ড’-এর সঙ্গে তুলনা করেছেন। গতকাল বুধবার দুপুরে কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) আয়োজিত পল্লী উন্নয়ন বিষয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, ‘আমরা (মন্ত্রীরা) আজকে আছি কালকে নাই। আমাদের বিদায় করতে কোনো কষ্ট নেই। আমরা ফ্লাইং বার্ড। কিন্তু আপনারা (বৈঠকে উপস্থিত দুই সচিবকে) একটা সূত্রের মধ্যে গাঁথা। একটা থেকে আরেকটায় যাবেন। আমাদেরকে “হেড” বললে চলে যেতে হবে।’