উড়ালসেতু থেকে লোহার টুকরা পড়ে যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মগবাজারে আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নির্মাণাধীন ফ্লাইওভার থেকে লোহার টুকরা পড়ে মারা যান ইমন (২৫) নামের এক যুবক। ছবি: সাইফুল ইসলাম
রাজধানীর মগবাজারে আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নির্মাণাধীন ফ্লাইওভার থেকে লোহার টুকরা পড়ে মারা যান ইমন (২৫) নামের এক যুবক। ছবি: সাইফুল ইসলাম

রাজধানীর মগবাজারে উড়ালসেতু থেকে লোহার টুকরা পড়ে রাব্বী অাহমেদ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। রমনা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) তাপস ঘোষাল প্রথম আলোকে এ তথ্য জানান।
তাপস ঘোষাল বলেন, মগবাজার মোড় থেকে বাংলামোটরের দিকে যাওয়ার পথে নির্মাণাধীন উড়ালসেতু থেকে লোহার টুকরা রাব্বীর ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

 রাব্বীর গ্রামের বাড়ি গাইবান্ধায়। তাঁর বাবার নাম কবির হোসেন।  রাব্বী ঢাকার উত্তরার আশকোনায় থাকতেন।তিনি মগবাজার উড়ালসেতুর নির্মাণকারী প্রতিষ্ঠান তমা গ্রুপের অপারেটর ছিলেন ।
মগবাজার উড়ালসেতুর নির্মাণকারী প্রতিষ্ঠান তমা গ্রুপের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন রমনা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ইমনের পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় মামলা করার কথা রয়েছে। যদি তাঁরা কেউ মামলা না করেন, তাহলে পুলিশ বাদী হয়ে তমা গ্রুপের বিরুদ্ধে মামলা করবে।