ফ্লাইট বিলম্বের কারণে ওআইসির মহাসচিব ঢাকা আসছেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামি সম্মেলন সংস্থার (ওআইসি) মহাসচিব আয়াদ আমিন মাদানি আজ রোববার ঢাকা আসছেন। আজ ভোরেই চার দিনের সফরে ঢাকায় পৌঁছার কথা তাঁর।
ওআইসির মহাসচিবের গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকা আসার কথা ছিল। ফ্লাইটসূচি পরিবর্তনের কারণে তাঁর আসা বিলম্বিত হয়। গত ১ জানুয়ারি ওআইসির দশম মহাসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই হবে আমিন মাদানির প্রথম বাংলাদেশ সফর।
নির্ধারিত সফরসূচি অনুযায়ী আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংসদ ভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন ওআইসির মহাসচিব। এ ছাড়া তিনি আজ অর্থমন্ত্রী এ এম এ মুহিত, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে দেখা করবেন। কাল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।