ফ্লাইট সিডিউল এলোমেলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি
ফাইল ছবি

বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে বুধবারও রাজধানীতে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অবস্থানের কারণে ফ্লাইট সিডিউল এলোমেলো হয়ে গেছে। বেশ কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাংলাদেশ বিমানের তিনটি এবং মালিন্দা ও রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানবন্দরের উপপরিচালক স্টেশন এয়ার ট্রাফিক ওহিদুর রহমান প্রথম আলোকে বলেন, বাংলাদেশ বিমানের সকাল ৮টায় কুয়ালালামপুরগামী ফ্লাইট, ৮টা ২৫ মিনিটে সিঙ্গাপুরগামী ফ্লাইট, বুধবার দিবাগত রাত দেড়টায় জেদ্দাগামী ফ্লাইট বাতিল করা হয়েছে। রিজেন্ট এয়ারওয়েজের কুয়ালালামপুরগামী ফ্লাইটও বাতিল করা হয়েছে।

এ ছাড়া বেলা ১টায় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) একটি ফ্লাইট আসার কথা ছিল। কিন্তু আসেনি।

বিমানের একটি সূত্র জানিয়েছে, তবে যে উড়োজাহাজগুলো বিমানবন্দর ছেড়ে যাচ্ছে সেগুলোতে যাত্রী কম ছিল।

এদিকে পর্যাপ্ত যাত্রী না পাওয়ার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বুধবারের দুটি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে। আজ বিকেল ও রাতের বেলা এই ফ্লাইট দুটি সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা ছিল।