ফ্লোরা লিমিটেডের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ এপ্রিল দেশের অন্যতম নেতৃত্বস্থানীয় কোম্পানি ফ্লোরা লিমিটেডের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ফ্লোরা লিমিটেডের চেয়ারম্যান এম এন ইসলাম ৪০ বছর ধরে ফ্লোরা লিমিটেডের সাফল্যের জন্য ক্রেতাসাধারণকে ধন্যবাদ জানান। তিনি কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের তাঁদের একাগ্রতা ও আন্তরিক পরিশ্রমের জন্য প্রশংসা করেন।অনুষ্ঠানে আরও ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক হাসমত আরা ইসলাম, হোসাইন শহীদ ফিরোজ ও সোফিয়া ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা সামসুল ইসলামসহ কর্মকর্তা ও কর্মচারীরা। ফ্লোরা লিমিটেডে যাঁরা দীর্ঘদিন ধরে সাফল্যের সঙ্গে কাজ করছেন, তাঁদের সম্মানসূচক সনদ দেওয়া হয়।বিজ্ঞপ্তি।