ফয়জুন নবীর জামিন বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসিক ব্যাংকে জালিয়াতির ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুটি মামলায় মেসার্স ফরাশি ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক ফয়জুন নবী চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ বাতিল করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে ফয়জুন নবীকে ৪৮ ঘণ্টার মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলেছেন। এক আবেদনের শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।