ফয়সল হত্যার প্রতিবাদে বিক্ষোভ-অবস্থান কর্মসূচি

জাগৃতির প্রকাশক ফয়সল আরেফিন হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে আজ সোমবারও নানা কর্মসূচি পালন করা হয়।
আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানবন্ধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ নাগরিকেরা।
দুই প্রকাশকের ওপর হামলার প্রতিবাদে সংগঠনের প্রধান কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, মৌন মিছিল, হামলার বিচার চেয়ে ঢাকার জেলা প্রকাশকের কাছে স্মারকলিপি পেশ ও জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।

এছাড়া কালো কাপড় প্রদর্শন কর্মসূচি পালন করে আজিজ কো অপারেটিভ সুপার মার্কেটের ব্যবসায়ীরা। এ মার্কেটেই জাগৃতির কার্যালয়ে ফয়সলের উপর হামলা হয়েছিল।
গত শনিবার প্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বর ও জাগৃতির প্রকাশকের ওপর হামলা হয়। এতে জাগৃতির প্রকাশক ফয়সল আরেফিন দীপন নিহত হন। আর গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছেন শুদ্ধস্বরের কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী ওরফে টুটুল, আরও দুজন কবি ও ব্লগার তারেক রহিম এবং রণদীপম বসু।