ফয়সলের জন্য আজ বিএনপির দোয়া মাহফিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্বৃত্তদের হাতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সল আরেফিন দীপনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার বাদ জোহর রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এ মাহফিল অনুষ্ঠিত হবে।
গতকাল বুধবার বিএনপির কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক আসাদুল করিম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তাতে বলা হয়, ফয়সল আরেফিন জিয়া স্মৃতি পাঠাগারের সহসভাপতি ছিলেন। দোয়া মাহফিলে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। এতে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের শরিক হওয়ার অনুরোধ জানানো হয়েছে।