ফয়সালকে বাঁচান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর যাত্রাবাড়ী বন্ধুসভার সদস্য ও রাজধানীর সরকারি তিতুমীর কলেজের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র ফয়সাল ইসলামের দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। শিগগিরই তাঁর কিডনি প্রতিস্থাপন করা প্রয়োজন বলে চিকিৎসকেরা জানিয়েছেন। এ জন্য প্রয়োজন ৫০ লাখ টাকা। ফয়সালের চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে এরই মধ্যে নিঃস্ব হয়ে পড়া তাঁর পরিবারের পক্ষে এ টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। ফলে বাধ্য হয়ে তিনি সমাজের হূদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. সাইফুল ইসলাম, সঞ্চয়ী হিসাব নম্বর ১১৯.১০১.৩৫১৪৬১, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, দনিয়া শাখা। বিজ্ঞপ্তি।