বংশাই থেকে বালু উত্তোলনের মেশিন জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরের বংশাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মেশিন জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার চাকদহ এলাকা থেকে পুলিশ ওই মেশিনসহ অন্যান্য যন্ত্রাংশ জব্দ করে। পুলিশ জানায়, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়ার নির্দেশে উপজেলার চাকদহ গ্রামের বংশাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের ধরতে কয়েক দফা অভিযান চালানো হয়। তাদের না পেয়ে নদীতে স্থাপন করা বালু উত্তোলনের মেশিন গতকাল জব্দ করা হয়। সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) তোফায়েল ইসলাম বলেন, পাশের বাসাইল উপজেলার সুন্না গ্রামের মুক্তার আলী, মিরিকপুর গ্রামের আবদুর রশিদ ও সানোয়ার হোসেন দীর্ঘদিন ধরে বংশাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।