বংশালে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বংশাল থানা এলাকার চান ম্যানশন নামের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণকক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, গতকাল শনিবার বেলা দুইটার দিকে ওই এলাকার ছয়তলা ভবনের চারতলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি। এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলে জানান তিনি।