বংশালে গুদামে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার বংশালে গতকাল বুধবার রাতে কবিরাজি ওষুধ তৈরির কাঁচামাল ও মসলার গুদামে আগুন লেগে বেশ কিছু মালামাল পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল হালিম বলেন, রাত পৌনে নয়টার দিকে বংশালের তারা মসজিদের কাছে কাইয়ুম নামের এক ব্যক্তির মালিকানাধীন ওই গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়। নিজস্ব প্রতিবেদক