বংশালে ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বংশালে মোছাম্মৎ আফরোজা (২৫) নামের এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। গৃহকর্তা দাবি করেন, আজ শুক্রবার বিকেলে বাড়ির ছাদ থেকে পড়ে আফরোজার মৃত্যু হয়।
বংশাল থানার উপপরিদর্শক (এসআই) চিত্তরঞ্জন দাস প্রথম আলোকে বলেন, আফরোজার গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জে। তিনি বংশালের আবদুল হাদি লেনে সাততলা বাড়ির ছয়তলার বাসার গৃহকর্মী ছিলেন। ওই বাসার গৃহকর্তা সমীর উদ্দিন পুলিশের কাছে দাবি করেছেন, আজ বিকেল পাঁচটার দিকে আফরোজা ছাদে কাপড় আনতে যান। তখন অসতর্কতাবশত তিনি ছাদ থেকে পড়ে যান। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই বলেন, ঘটনার তদন্ত চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।