বংশালে জুতার কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বংশাল থানার আগামসিহ লেনে জুতা তৈরির একটি কারখানায় গতকাল বৃহস্পতিবার আগুন লেগে রাসেল (৩০) নামের এক কর্মী দগ্ধ হয়েছেন। তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মিরাকান্দি গ্রামে।
কারখানার কর্মীরা বলেছেন, তাঁদের কারখানা আগামসিহ লেনের একটি বাড়ির নিচতলায়। সকালে কাজ করার সময় হঠাৎ জুতার সলিউশনে আগুন ধরে যায়। পরে আগুন ছড়িয়ে পড়ে। এলাকার লোকজন এসে আগুন নেভায়। পরে তারাই অগ্নিদগ্ধ অবস্থায় রাসেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রাসেলের শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে।