বংশালে জুতার কারখানায় আগুনে দগ্ধ ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বংশালের সিদ্দিকবাজারে জুতা তৈরির একটি কারখানায় আগুন লেগে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন।
গতকাল শনিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে মতিসরদার সড়কের ম্যাক্সিমাস জুতার কারখানায় এ ঘটনা ঘটে।
দগ্ধ তিনজন হলেন—আলাউদ্দিন (২০), সুজন মিয়া (২০) ও রবিন হোসেন (১৯)।
দগ্ধ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থশঙ্কর পাল জানান, আলাউদ্দিনের ৪০ শতাংশ, রবিনের ১৭ শতাংশ এবং সুজনের দুই পা ও হাতের কিছু অংশ পুড়েছে। তাঁদের চিকিৎসা চলছে।