বংশালে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বংশালে আজ রোববার বাসের ধাক্কায় শহীদুল্লাহ (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। চালকসহ বাসটিকে আটক করেছে পুলিশ।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কুদ্দুস ফকির প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করছেন।
কুদ্দুস ফকির বলেন, নিহত ব্যক্তির বাসা মিরপুরে। বেলা ৩টার দিকে রাস্তা পার হওয়ার সময় এস এ মল্লিক পরিবহনের একটি বাস ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে নিহত ব্যক্তির নাম ও পরিচয় জানা গেছে। তাঁর আত্মীয়-স্বজনকে খবর দেওয়া হয়েছে বলেও জানান ওসি।