বংশালে ব্যবসায়ী নিহত পরিবারের দাবি আত্মহত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বংশালে গতকাল শনিবার রাতে আজগর আলী (৫৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। পরিবারের দাবি, নিজের লাইসেন্স করা রিভলবার দিয়ে গুলি করে তিনি আত্মহত্যা করেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল রাত নয়টার দিকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় আজগরকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের ফুফাতো ভাই সাব্বির আহমেদ জানান, বংশালের গোলাম মোস্তফা লেনে নিজ বাড়ির চারতলায় পরিবার নিয়ে থাকতেন আজগর। ব্যবসায় লোকসানের কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। বংশাল থানার ওসি আবদুল কুদ্দুস বলেন, রিভলবার ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে।