বংশালের অপহূত ব্যবসায়ী জুরাইনে উদ্ধার, গ্রেপ্তার ৫

রাজধানীর বংশালের অপহূত ব্যবসায়ী আবদুল হাকিমকে আজ শনিবার ভোররাত চারটার দিকে জুরাইনের খন্দকার রোডের একটি বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নিশি আক্তার, তাঁর স্বামী শাওন, রানা, হূদয় ও ভাগ্যরানী।
বংশাল থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসান জানান, আবদুল হাকিমকে গত বৃহস্পতিবার রাতে ৪৮ বংশাল রোডের বাসা থেকে মুঠোফোনে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর তিনি নিখোঁজ হন। পরে মোবাইল ফোনে তাঁর পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। ঘটনাটি পুলিশকে জানালে তারা তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ভোরে জুরাইনের খন্দকার রোডের ওই বাসায় অভিযান চালিয়ে হাকিমকে উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। বাসাটির মালিক অপহরণকারী ভাগ্যরানীর।
আবুল হাসান জানান, এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ দুপুর ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।