বংশী নদীতে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার ধামরাইয়ের বংশী নদীতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ শিক্ষার্থী সাব্বার হোসেনের লাশ গতকাল বৃহস্পতিবার নদীতে ভেসে উঠেছে। তিনি রাজধানীর চকবাজারের হরনাথ ঘোষ সড়কের জহির আকতারের ছেলে।পুলিশ জানায়, সাব্বার তাঁর সাত বন্ধুকে নিয়ে বুধবার ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের পানকাত্তা এলাকায় বেড়াতে এসে বংশী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। ফায়ার সার্ভিসের ডুবুরিরা অনেক খোঁজাখুঁজি করেও লাশ না পেয়ে রাতে উদ্ধার অভিযান শেষ করে চলে যান। গতকাল বিকেল চারটার দিকে ঘটনাস্থলের পাশেই তাঁর লাশ ভেসে ওঠে। ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রশীদ বলেন, উদ্ধারের পর লাশটি জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।