বংশীতে গোসলে নেমে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাইয়ে বংশী নদীতে গোসল করতে নেমে গতকাল বুধবার দুপুরে সাব্বার হোসেন (২৩) নামে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। তিনি রাজধানীর চকবাজারের হরনাথ ঘোষ সড়কের জহির আকতারের ছেলে। ধামরাই থানার পুলিশ জানায়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র সাব্বার তাঁর সাত বন্ধুকে নিয়ে গতকাল ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের পানকাত্তা এলাকায় বেড়াতে আসেন। দুপুর ১২টার দিকে তাঁরা বংশী নদীতে গোসল করতে নামেন। গোসল করার একপর্যায়ে সাঁতার না জানা সাব্বার পানিতে ডুবে যান। এ সময় বাকিদের চিত্কারে আশপাশের লোকজন এসে সাতজনকে উদ্ধার করতে সক্ষম হলেও সাব্বার নিখোঁজ হন। পরে রাজধানীর সদরঘাট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি এনে সাব্বারকে উদ্ধারের চেষ্টা চালানো হয়।ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার তত্পরতা চলছে। রাত নয়টা পর্যন্তও তাঁর হদিস পাওয়া যায়নি।