বই উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের কালামিয়ার বাজারের আনোয়ার হোসেন নামের এক ভাঙারি ব্যবসায়ীর দোকান থেকে বিনা মূল্যের সরকারি আড়াই শতাধিক (ষষ্ঠ-নবম শ্রেণীর) বই উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা শিক্ষা পরিদর্শক মো. ইউসুফ আলী বইগুলো উদ্ধার করেন। তিনি জানান, পূর্ব চাঁদকাঠি ডিএস দাখিল মাদ্রাসার এক অফিস সহকারী বইগুলো ওই ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। মাদ্রাসার সুপার জাকির হোসেন বলেন, বিষয়টি তাঁর জানা ছিল না। বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি