বই উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলায় গতকাল সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর প্রায় এক হাজার বই উদ্ধার করা হয়েছে। সকালে উথুরা বাজারের ‘ভাই ভাই অ্যালুমিনিয়াম স্টোর’-এর স্বত্বাধিকারী আল আমীনের একটি গুদামে ওই বইগুলো দেখতে পান স্থানীয় লোকজন। তাঁরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানান। পরে দুপুরে ইউএনও ছরোয়ার হোসেন পুলিশ নিয়ে ওই বইগুলো উদ্ধার করেন। আল আমীন জানান, এক ব্যক্তি সকালে তাঁর কাছে বইগুলো বিক্রি করেছেন। ইউএনও জানান, দোকানমালিকের বিরুদ্ধে মামলা করতে ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

ময়মনসিংহ অফিস