বই উপহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চরমোহনপুর উচ্চবিদ্যালয়ের পাঠাগারে গতকাল বুধবার সাত শতাধিক বই দিয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও আঞ্চলিক প্রধান আলী হায়দার মুর্তুজা, ব্যাংকের চাঁপাইনবাবগঞ্জ শাখার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক আনোয়ার হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিকুল আলম, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।