প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে ‘ঐতিহ্য বই উৎসব’। চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল নয়টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত চলবে এই উৎসব। সৃজনশীল প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’–এর ১৬ বছর পূর্তি উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে পাঠকেরা ঐতিহ্য প্রকাশিত সহস্রাধিক বই ৩০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে কিনতে পারবেন। মজুত থাকা সাপেক্ষে আগে এলে আগে পাবেন ভিত্তিতে এসব বই বিক্রি করা হবে। কিছু বই পাওয়া যাবে মাত্র ৩০ টাকায়। বিজ্ঞপ্তি।