বই উৎসব শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে সাত দিনব্যাপী বই উৎসব শুরু হয়েছে। প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’র উদ্যোগে এ উৎসব শুরু হয়। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় শহরের আলী আহম্মদ চুনকা পৌর মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) উপপ্রধান প্রতিবেদক হালিম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন লেখক-সাংবাদিক শরীফ উদ্দিন, পরিবেশবাদী সংগঠন নির্ভীকের আহ্বায়ক এ টি এম কামাল প্রমুখ। আগামী ১৩ অক্টোবর পর্যন্ত উৎসব চলবে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত উৎসব-প্রাঙ্গণ খোলা থাকবে।