বই উৎসবে বর্ষবরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহবাগের জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে চলছে বাংলাদেশের ১০টি প্রকাশনা সংস্থার যৌথ আয়োজন ‘চৈত্রে বই উৎসব’। এ আয়োজনে আগামীকাল বৃহস্পতিবার পয়লা বৈশাখ (১৪ এপ্রিল) সকাল ১০টায় শুরু হবে লেখক, প্রকাশক ও পাঠকের বর্ষবরণ। দিনব্যাপী চলবে আড্ডা, কবিতা পাঠ, বাউল গান, লোকসংগীত ও ভাবনগর সাধুসঙ্গের শিল্পীদের পরিবেশনায় চর্যাপদের গান। এতে লেখক, পাঠক ও প্রকাশক শুভেচ্ছা বিনিময় করবেন। সর্বসাধারণের জন্য উন্মুক্ত এই উৎসবে পাঠক ৩০ থেকে ৪৫ শতাংশ কমিশনে বই কিনে প্রিয়জনকে উপহার দিতে পারবেন।