বই ও গবেষণা প্রবন্ধ ইন্টারনেটে প্রকাশ করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গাদা গাদা বই হাতে নিয়ে চলার প্রবণতা স্বভাবজাতভাবেই দিন দিন হ্রাস পাচ্ছে। যুগের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে সবাইকে ডিজিটাল পদ্ধতি অনুসরণ করতে হবে। কাজেই বহির্বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে চলার জন্য আমাদের দেশের গবেষক, শিক্ষক, লেখক ও অন্যদের বই ও গবেষণা প্রবন্ধ ইন্টারনেটে প্রকাশ করতে হবে; যাতে সহজেই দেশ-বিদেশের যেকোনো প্রান্ত থেকে সবাই এগুলো পড়ে জ্ঞান আহরণ করতে পারে।ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার ‘লাইব্রেরি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে ‘ডিজিটাল লাইব্রেরি এবং এর ভবিষ্যত্ সম্ভাবনা’ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে বেলা দুইটায় ‘লাইব্রেরি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মো. আবদুল ওয়াহাবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পশুপালন অনুষদের ডিন মো. আলী আকবর। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা আবুল খায়ের চৌধুরী, রেজিস্ট্রার মো. নজিবুর রহমান এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহীদুর রহমান খান।সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ও তথ্যবিজ্ঞান বিভাগের অধ্যাপক বিধান চন্দ্র বিশ্বাস।