বই কালো কাপড়ে মুড়ে আইলা-দুর্গত শিক্ষার্থীরা পুনর্বাসন দাবি করলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের হাতে বই। সে বই কালো কাপড়ে মোড়ানো। গতকাল শুক্রবার প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে এভাবেই শিক্ষাজীবন রক্ষা করা এবং পুনর্বাসনের দাবি জানায় আইলা-দুর্গত এলাকার শিক্ষার্থীরা। ঢাকায় অবস্থানকারী খুলনা, বাগেরহাট আর সাতক্ষীরার শিক্ষার্থীরা বইকে শিক্ষা আর কালো কাপড়কে দুর্যোগের প্রতীক হিসেবে বেছে নেয়।গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান ও ইয়ুথ ইন অ্যাকশন অন ক্লাইমেটের যৌথ উদ্যোগে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান। অবস্থান কর্মসূচিতে এই শিক্ষার্থীরা প্রশ্ন তোলে, ‘আমাদের জীবনে ঈদ-পার্বণের উৎসব কবে ফিরে আসবে?’আইলা-দুর্গত এলাকার শিক্ষার্থী বলে, দুই বছর আগে আইলা আঘাত হেনে প্রায় পাঁচ লাখ মানুষের স্বাভাবিক জীবন বিপন্ন করে তোলে। প্রধানমন্ত্রী, আমলা ও মন্ত্রীরা বিভিন্ন সময় এই মানুষদের সহায়তার আশ্বাস দিয়েছেন। কিন্তু তা বাস্তবায়িত হয়নি।কর্মসূচিতে বক্তব্য দেন সোলায়মান বিশ্বাস, মোমিন সরদার, ফিরোজ হোসেন, সাইফুল ইসলামসহ আরও অনেকে। বিজ্ঞপ্তি।