বই দান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক আশরাফ দেওয়ান ব্যক্তিগত উদ্যোগে ১০২টি বই বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে দিয়েছেন। এর মূল্য প্রায় সাত লাখ টাকা। গতকাল উপাচার্য দপ্তরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক এস এম জাবেদ আহমেদের কাছে এসব বই হস্তান্তর করা হয়। এ সময় উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও সহ-উপাচার্য (শিক্ষা) নাসরীন আহমেদ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।