বই দেওয়ার আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২০ ডিসেম্বরের মধ্যে প্রাথমিক স্তরের সব পাঠ্যবই ছাপিয়ে উপজেলায় পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন মুদ্রণকারীরা। ইতিমধ্যে বেশ কিছু বই মাঠ পর্যায়ে পৌঁছেও গেছে। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান গতকাল বুধবার রাজধানীর মাতুয়াইলে প্রাথমিক স্তরের পাঠ্যবই ছাপার কাজ দেখতে গেলে মুদ্রণকারীরা এই আশ্বাস দেন। মন্ত্রী বলেন, আগামী বছরের শুরুতেই পাঠ্যপুস্তক উৎসব করে শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যের নতুন পাঠ্যবই তুলে দেওয়া হবে। এ জন্য তিনি যথাসময়ে বই ছাপিয়ে উপজেলায় পৌঁছে দিতে মুদ্রণকারীদের অনুরোধ জানান। ২০১৬ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের জন্য ১০ কোটি ৮৭ লাখ ১৯ হাজার ৯৯৭টি পাঠ্যবই ছাপানো হচ্ছে। নিজস্ব প্রতিবেদক