বই নিয়ে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় লেখক ও প্রাবন্ধিক যতীন সরকারের সংস্কৃতি ও বুদ্ধিজীবী সমাচার গ্রন্থের ওপর আলোচনা হয়েছে। গত রোববার সন্ধ্যায় শহরের অজহর রোড এলাকায় জেলা উদীচী কার্যালয়ে নেত্রকোনা গ্রন্থ আলোচনা পর্ষদ এ কর্মসূচির আয়োজন করে। পর্ষদের সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে এতে আলোচনা করেন নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক বিধান মিত্র, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ননীগোপাল সরকার, লোক গবেষক আলী আহাম্মদ খান আইয়ুব, কবি রইছ মনোরম, প্রাবন্ধিক হারাধন সাহা, জেসমিন আক্তার প্রমুখ।