বই পৌঁছে যাবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আগামী ১ জানুয়ারি প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থীর হাতে পাঠ্যবই পৌঁছে দেওয়া হবে। এ জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সব কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ঐকান্তিকভাবে কাজ করতে হবে। গতকাল রোববার এনসিটিবি পরিদর্শন করতে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় এনসিটিবির চেয়ারম্যান মোস্তফা কামালউদ্দিন উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী ২৬ নভেম্বরের মধ্যে সব উপজেলায় ও ডিসেম্বরের মধ্যে সব স্কুল-মাদ্রাসায় বই পৌঁছানো এবং ১ জানুয়ারি পাঠ্যপুস্তক উৎসবের মধ্য দিয়ে সব ছাত্রছাত্রীর হাতে বই তুলে দেওয়াসহ প্রতিটি ক্ষেত্রে তদারকি জোরদার করার নির্দেশ দেন।