বই প্রকাশ করা হোক সারা বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু বইমেলাকেন্দ্রিক নয়, বই প্রকাশিত হোক সারা বছর। সময় প্রকাশনসহ আরও অনেক প্রকাশনী বছরজুড়ে সারা দেশে যে বইমেলা করত তা আবার শুরু হোক। গতকাল বিকেলে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে প্রকাশক ফরিদ আহমেদের বই ফরিদ আহমেদের প্রকাশকনামা ও হ‌ুমায়ূন আহমেদ বইটির প্রকাশনা অনুষ্ঠানে এমনটাই বললেন অনুষ্ঠানের বিশেষ অতিথি কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন।

ইমদাদুল হক মিলন আরও বলেন, কিছু কিছু প্রকাশনী আছে, তারা সারা বছর বই বের করে, যেমন প্রথমা। এখন বাংলাদেশে যেমন প্রকাশনার মান উন্নত হয়েছে, তেমনি বইয়ের বাজারকেও আরও বড় করতে হবে। এ জন্য শুধু বাংলা একাডেমির একুশে বইমেলাকেন্দ্রিক নয়, বছরজুড়ে বই প্রকাশের আহ্বান জানান তিনি।

অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি অনুষ্ঠানের সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। তাঁকে সভাপতি রেখেই অনুষ্ঠান শুরু হয়। বিশেষ অতিথির বক্তৃতায় মুহম্মদ জাফর ইকবাল বইটির লেখক ফরিদ আহমেদের সঙ্গে তাঁদের পারিবারিক বন্ধনের স্মৃতিচারণা করেন। অনুষ্ঠানে বই নিয়ে আলোচনা করেন কথাসাহিত্যিক আনিসুল হক।

আলোচনা করেন জাতীয় জাদুঘরের পরিচালক ফয়জুল লতিফ চৌধুরী, শুভেচ্ছা বক্তব্য দেন কবি হাসান হাফিজ। অনুষ্ঠানে অতিথিরা বইটির মোড়ক উন্মোচন করেন।