প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে গতকাল মঙ্গলবার বই প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল আলম সভাপতিত্ব করেন। বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আসাফ উদ দৌলা, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিন প্রমুখ। উপস্থিত ছিলেন শিক্ষক এস এম আতিয়ার, আব্দুর রাজ্জাক, আতিয়ার রহমান, আব্দুর রহিম, সুলতানা পারভিন, রুপালি আক্তার, হাসানুজ্জামান, নাসির উদ্দিন প্রমুখ। আলোচনা অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মেহেরপুর সংবাদদাতা