বই পড়ে পুরস্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাঘা উপজেলার নওটিকা মাধ্যমিক বিদ্যালয়ে গত বুধবার বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি ‘পড়ি বই, আলোকিত হই’ শীর্ষক এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বই বিতরণ শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের সম্মেলনকক্ষে প্রধান শিক্ষক হাসনা বানুর সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঘা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী মকিম উদ্দিন, বিশ্বসাহিত্য কেন্দ্রের কর্মসূচি কর্মকর্তা দুলাল চক্রবর্তী, সোনাদহ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন ও বিশ্বসাহিত্য কেন্দ্রের সংগঠন রফিজ উদ্দিন। অনুষ্ঠানে বইপড়া কর্মসূচির বিভিন্ন পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে বিশ্বসাহিত্য কেন্দ্রের বই তুলে দেওয়া হয়। পরে বাংলাদেশ বেতার রাজশাহীর শিল্পী রেজাউল করিম সংগীত পরিবেশন করেন।