প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলে আদিবাসী সম্প্রদায়ের শিশুদের মধ্যে বিনা মূল্যে ৩৩৬টি ধর্মীয় ও নৈতিক শিক্ষার বই দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আদর্শ সনাতন বিদ্যাপীঠের (ইচ্ছা) আয়োজনে এসব বই বিতরণ করা হয়। গতকাল শনিবার শহরের সর্বমঙ্গলা কালীমন্দির প্রাঙ্গণে বই বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস। মন্দিরের কার্যনির্বাহী কমিটির সদস্য খোকন দাসের সভাপতিত্বে বক্তব্য দেন শিক্ষক তপন বিশ্বাস, ডিবির পুলিশ পরিদর্শক নিত্যগোপাল বিশ্বাস, আদর্শ সনাতন বিদ্যাপীঠের সভাপতি কুমারেশ কাপুড়িয়া প্রমুখ।