বই বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলায় গতকাল মঙ্গলবার ৫০ জন নিরক্ষর প্রবীণ ব্যক্তির মাঝে বাল্যশিক্ষা বই বিতরণ করেছে ‘প্রতিবেশী নিরাপত্তা ক্লাব’ নামের একটি সামাজিক সংগঠন। গতকাল বেলা ১১টার দিকে পৌর এলাকার নারাঙ্গাই গ্রামে সংগঠনের কার্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগঠনের সভাপতি সাব্বির হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, সিঙ্গাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদুল ইসলাম প্রমুখ।