বই বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দুটি কলেজের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে বই বিতরণ করা হয়েছে। বেসরকারি সংগঠন ‘আবেদ আলী মেমোরিয়াল ট্রাস্ট’ এ উদ্যোগ নেয়। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার মতলব ডিগ্রি কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ আবদুস সামাদ, শিক্ষক জি এম হাবিব খান, মো. মোশারফ হোসেন, মো. জসিমউদ্দিন, মো. সাইফুল ইসলাম, তৌহিদুল আলম, অশোক কুমার রায় প্রমুখ। সংগঠনের সভাপতি মেহেদী হাসান জানান, ড. সামছুল হক কলেজ এবং মতলব ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ৭৮ শিক্ষার্থীকে বই দেওয়া হয়েছে।