প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সেবামূলক প্রতিষ্ঠান আর কে জনকল্যাণ ট্রাস্টের উদ্যোগে এলাকার ১০৬ জন দুস্থ শিক্ষার্থীর মধ্যে একাদশ শ্রেণীর বই বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মতলব ডিগ্রি কলেজ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বইগুলো বিতরণ করা হয়। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ আবদুস সামাদ, উপাধ্যক্ষ আসাদুর রহমান, ট্রাস্টের প্রতিনিধি মো. জাকির হোসেন প্রমুখ বক্তৃতা করেন। মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি।