প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত ৯৫ জন গরিব ও মেধাবী শিক্ষার্থীকে গত শনিবার বিনা মূল্যে পাঠ্যবই প্রদান করা হয়েছে। এলাকার অনেকে জানান, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন আলী-রওশন ফাউন্ডেশনের উদ্যোগে বই প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক বীরেন্দ্র চন্দ্র সরকার। সংগঠনের সভাপতি আবদুল হান্নান খানের সভাপতিত্বে আলী-রওশন ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠানে বক্তব্য দেন এরশাদ হোসেন খান, আবদুল মান্নান খান প্রমুখ। পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি