বই বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এশিয়া ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংস্থার অর্থায়নে ও বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটির (বিএইচআরআরডিএস) উদ্যোগে উপজেলার ৫০টি প্রাথমিক বিদ্যালয়ে এক কোটি ২৫ লাখ টাকার বই বিতরণ করা হয়েছে। গত রোববার উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসব বই বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আজিজুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোস্তাকিম বিল্লাহ ফারুকী। অনুষ্ঠানে এশিয়া ফাউন্ডেশনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মিসেস সারা টেইলর, বিএইচআরআরডিএসের নির্বাহী পরিচালক কামরুন নাহার, জেলা অতিরিক্ত শিক্ষা কর্মকর্তা তাহমিনা খাতুন উপস্থিত ছিলেন। ময়মনসিংহ অফিস