বই বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের কাউখালী উপজেলায় ইতিহাস ও ঐতিহ্য সংগ্রহশালার উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে মাসব্যাপী ভ্রাম্যমাণ বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার দুপুরে কাউখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. গাউস। এ সময় পিরোজপুর জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক সিদ্দিকী, জেলা পরিষদের প্রধান নির্বাহী মকবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।