বই বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে ‘জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থা’র উদ্যোগে গতকাল শুক্রবার নগরে কয়েরদাড়া এলাকার পিছিয়ে পড়া ২৫ শিশুর হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। সকাল সাড়ে নয়টায় গ্রন্থাগার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ ফজলে হোসেন বাদশা শিশুদের হাতে বই তুলে দেন। একই সঙ্গে গ্রন্থাগারের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন কবি ও গবেষক তসিকুল ইসলাম। বক্তব্য দেন গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা আমিনুল হক।