বই বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় স্থানীয় আরকে জনকল্যাণ ট্রাস্টের উদ্যোগে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে বই বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় উপজেলা সদরের মতলব ডিগ্রি কলেজ মিলনায়তনে এসব বই বিতরণ করেন ওই কলেজের অধ্যক্ষ আবদুস সামাদ। এ সময় উপস্থিত ছিলেন আরকে জনকল্যাণ ট্রাস্টের কর্মকর্তা মো. জাকির হোসেন, মাজহারুল ইসলাম প্রমুখ।