প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জ পৌরসভার উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী বইমেলা গতকাল বুধবার শেষ হয়েছে। মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলাম লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘স্বাধীনতার যুদ্ধ ও ভাষা আন্দোলন আমাদের দেশপ্রেম শিখিয়েছে। এ প্রেম জাগরত রাখতে প্রয়োজন ঘন ঘন বইমেলা ও সংস্কৃতিচর্চা। বই মানুষকে জাগ্রত করে তোলে।’ তিনি নতুন প্রজন্মকে এ দেশের স্বাধীনতা সম্পর্কে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার। বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক শরীফ জামিল, সাহিত্যিক এম এ রব, কবি তাহমিনা বেগম, হারুন সিদ্দিকী।