বইঠার আঘাতে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দুর্লভপুর গ্রামে গতকাল রোববার মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বইঠার আঘাতে আহত আমিরুল মিয়া (৩২) মারা গেছেন। তিনি ওই গ্রামের আবদুস ছোবাহানের ছেলে।জানা গেছে, শনিবার রাতে হাইল হাওরে আমিরুল মাছ ধরতে যান। এ সময় একই গ্রামের সুজারুল মিয়ার (২৮) সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সুজারুল তাঁর হাতে থাকা নৌকার বইঠা দিয়ে আমিরুলকে আঘাত করেন।